কানাডা সরকার ২০১৮ সালে বিদেশি ছাত্রদের সুবিধার জন্য একটি বিশেষ উদ্যোগ নেয় যেটি কিনা STUDENT DIRECT STREAM (SDS) নামে পরিচিত।এই স্টুডেন্ট ডাইরেক্ট স্ট্রীমের মাধ্যমে আবেদন করলে ব্যাংক স্ট্যাটমেন্ট ৪০-৫০ লাখ টাকা দেখানোর বদলে ৭ লাখ টাকা দিয়ে কানাডা সরকার নির্ধারিত একটি ব্যাংকে একাউন্ট খুললেই হবে এবং এই ৭ লাখ টাকা কানাডা সরকার এক বছরের মধ্যেই ফেরত দিবে।যেটি কিনা এই স্ট্রীমের সবচেয়ে বড় সুবিধা।
এই ৪০-৫০ লাখ টাকা ব্যাংক স্ট্যাটমেন্ট দেখাতে না পারার কারনে যোগ্যতা থাকা সত্যেও অনেক ছাত্রকে নিজের স্বপ্ন বিসর্জন দিতে হয়েছে।এজেন্সির মাধ্যমে ভুয়া ব্যাংক স্ট্যাটমেন্ট দেখানোর কারনে হাজার হাজার ছাত্র ৫ বছরের জন্য ব্যান্ড খেয়ে বসে আছে। এই স্ট্রীমের অন্যান্য শর্তগুলো হলো, শুধুমাত্র IELTS এ প্রতি ব্যান্ডে ৬ থাকতে হবে এবং প্রথম এক বছরের টিউশন ফিস আগে পরিশোধ করতে হবে।অন্টারিও প্রদেশের বাইরে DLI (DESIGNATED LEARNING INSTITUTE) ভুক্ত এবং PGWP(POST GRADUATE WORK PERMIT) যুক্ত অনেক কলেজের এক বছরের টিউশন ফি ৫-৬ লাখ টাকা।মোটকথা বাংলাদেশ STUDENT DIRECT STREAM (SDS) এর অন্তর্ভুক্ত হলে মাত্র ১৩-১৪ লাখ টাকা খরচ করে একজন সাধারন ছাত্রও কানাডা যেতে সক্ষম হবে এবং এই ১৪ লাখের ভিতরে যেই ৭ লাখ টাকা ব্যাংক স্ট্যাটমেন্টের পরিবর্তে কানাডা সরকার কর্তৃক অনুমোদিত ব্যাংকে GIC হিসেবে রাখবেন, সেই ৭ লাখ টাকা কানাডা সরকার একবছরের মধ্যেই ফেরত দিবে।
বাংলাদেশ স্টুডেন্ট ডাইরেক্ট স্ট্রীমের অন্তর্ভুক্ত হলেও বর্তমানে যে পদ্ধতি চালু আছে,কেউ যদি SDS SYSTEM এ এপ্লাই করতে না চায় তাহলে বর্তমান পদ্ধতিতে এপ্লাই করতে পারবে।দুঃখজনক হলেও সত্য এশিয়ার মধ্যে অনেক দেশ SDS এর অন্তর্ভুক্ত হলেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কানাডায় বাংলাদেশ হাইকমিশনের উদাসীনতার কারনে বাংলাদেশ এখনও SDS Status পায়নি।এশিয়ায় ভারত, পাকিস্তান, চায়না,ভিয়েতনাম, ফিলিপাইন SDS এর অন্তর্ভুক্ত। SDS পদ্ধতিতে ব্যাংক স্ট্যাটমেন্টের ঝামেলা না থাকার কারনে VISA SUCCESS RATE অনেক বেশী এবং মাত্র ২০ দিনের মধ্যে ভিসা পাওয়া যায়।এই SDS পদ্ধতিতে ভারত প্রতিবছর লাখ,লাখ ছাত্র কানাডা পাঠাচ্ছে অথচ বাংলাদেশ বছরে ৪ হাজার ছাত্রও পাঠাতে পারছেনা।ভারতের গরিব ছেলেমেয়েরা সরকার থেকে ১০-১৫ লাখ টাকা স্টুডেন্ট লোন নিয়ে কানাডা যাচ্ছে এবং ধীরে ধীরে লোন পরিশোধ করছে,PR পাচ্ছে।
বাংলাদেশের জন্য SDS পাওয়া কোন বিগ ডিল না, শুধুমাত্র কানাডায় বাংলাদেশ হাইকমিশন এবং বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামান্য উদ্যোগই যথেষ্ট। বাংলাদেশের সবই আছে এখন শুধুমাত্র GIC একাউন্ট খুলে ৭ লাখ টাকা রাখার জন্য বাংলাদেশ সরকার কানাডা সরকারের অনুমোদিত কোন ব্যাংকের সাথে চুক্তি করলেই প্রক্রিয়াটা দ্রুত এগোবে। আমাদের
"Canadian Student Direct Stream for Bangladeshi Students "
এই গ্রুপটি খোলার উদ্দেশ্যই হলো, এই বিষয়টা সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কানাডায় বাংলাদেশ হাইকমিশন নজরে আনা এবং সবাই মিলে একসাথে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আবেদন করা।বাংলাদেশ যেহেতু SDS এর অন্তর্ভুক্ত না, তাই এই ব্যাপারে অনেক মানুষ এখনও জানেনা।গ্রুপে যত বেশী মানুষ হবে তত বেশী আমাদের এই উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা বাড়বে যেমন- কারো পরিচিত সাংবাদিক থাকতে পারে, কারো ফরেন ক্যাডারে পরিচিত কেউ থাকতে পারে, যে বিষয়গুলো এই উদ্যোগে ক্যাটালিস্টের কাজ করবে।
পরিশেষে এই উদ্যোগের সফলতা কামনা করি যাতে ভারতের মত বাংলাদেশ থেকেও মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা খুব সহজেই কানাডায় উচ্চশিক্ষার জন্য যেতে পারে এবং দেশ ও পরিবারের পাশে দাড়াতে পারে।
Written by: Naimur Rahman(23 Aug 2021) in CSDSBS group.

0 Comments
Thanks